সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূরনবী সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ভ্যাকপাড়া গ্রামের জামে মসজিদে তারাবিহ নামাজ শেষে তাকে গ্রেফতার করা হয় বলে দলীয় সূত্র জানায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, বেলকুচি উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূরনবীর বিরুদ্ধে বিরুদ্ধে ২০১৩ ও ২০১৪ সালে হরতালের সময় নাশকতার মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যাসহ সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শুক্রবার সন্ধ্যা রাতে বেলকুচি উপজেলার দৌলতপুরের নিজ বাড়িতে ফেরার পর রাতে বাড়ির পাশের মসজিদে তারাবিহ নামাজ আদায় করে অন্য বাড়িতে আশ্রয় নিতে যাওয়ার সময় পুলিশ রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শনিবার কোর্টের মাধ্যেমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা, ১২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস