তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামালপুরের ইসলামপুর উপজেলায় ৪টি ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৭ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়েছে।

এদিকে, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

চার ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গোয়ালেরচর ইউনিয়নে হারুন অর রশিদ নামে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এমবি