ময়মনসিংহে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবলীগ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ময়মনসিংহের ধোবাউড়া বাজার এলাকায় এই অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি বাড়ি থেকে ১৬টি ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বুলবুল, কর্মী মঞ্জুরুল হাসান ও সাঈদ আকন্দ।এদের মধ্যে মেহেদী হাসান বুলবুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে।

এ বিষয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, গোপন খবরের ভিত্তিতে ধোবাউড়া বাজার এলাকার সেলিম নামে এক ব্যক্তির বাড়ির দোতালার একটি কক্ষে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ইয়াবাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা ইয়াবা ব্যবসায়ী কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আটকের সময় তাঁরা ইয়াবা সেবন করছিলেন। তাদের কাছে আরো ইয়াবা আছে কি না এবং তারা ব্যবসায়ী কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

জেড