দুদিনব্যাপী বিজয় সরকার মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেলা সমাপ্ত ঘোষণা করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী।
এছাড়া আলোচনা সভায় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রধান ড. সুজয় মণ্ডল, পশ্চিমবঙ্গের সেন্টপল ক্যাথেড্রাল মিশন কলেজের সহযোগী অধ্যাপক ড. এসকে মকবুল ইসলাম, সুরেন্দ্রনাথ কলেজের সহকারী অধ্যাপক ড. পুষ্প বৈরাগ্য প্রমুখ।
একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে দুদিনব্যাপী বিজয় সরকার মেলার আয়োজন করা হয়। বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রপ্রদর্শনী, বিজয়গীতি প্রতিযোগিতা, গানের আসর, আলোচনা ও পুরস্কার প্রদান করা হয়।
জেআই





