ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মুক্তাগাছার রফিক (২১), আলম (৫০), রফিকুল ইসলাম (২০), আব্দুস ছালাম (২১), শেরপুরের  রুবেল (১৪) ও রাসেল; (২১) ভালুকার মোস্তফা (২২), মতিউর রহমান (৫০), জুয়েল (৩৪), গফরগাঁয়ের আব্দুল মান্নান (৬৫), নান্দাইলের নজরুল ইসলাম (৫২), ময়মনসিংহের নয়ন (২২) আজিজুল হক (৩০), লক্ষীপুরের সোহেল (৩০) জামালপুরের নাজমুলসহ (২০) অন্তত ২০ যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ময়মনসিংহগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে (ঢাকা মেটো-ব-১১-৪৮১১) বিপরীত দিক থেকে আসা ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৪৫০৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠায়।

জেআই