মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে শফিকুল ইসলাম বাবু (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গ্যারাদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাবু ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, পারিবারের সদস্যরা জানিয়েছেন অভাবের কারণে বাবু বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, যোগ করেন তিনি।
ওএফ





