পাবনা সদরের জালালপুরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার গভীররাতে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে তাদের জেল-হাজতে পাঠানো হবে।
র্যাব জানায়,গোপন সংবাদে জানতে পারে জালালপুরে মাদকদ্রব্য সেবন ও বিক্রির উদ্দেশ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি ২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সোহান বিন আকিদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় তারা মো. হাসেম (৩৫), মো. মোক্তার হোসেন (৮০) ও মো. আলম খাঁনকে (৩৫) ২ কেজি গাঁজাসহ আটক করা হয়
ঢাকা, ২৬ আগস্ট , টাইমনিউজবিডি.কম, কেইউ





