নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৫ লাখ ৪০,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় পাঁচ সহযোগীসহ ড্রাগ মাফিয়া মঞ্জুর আলমকে (৪৯) আটক করা হয়।
গোপন সংবাদে রোববার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ইয়াবার এ বড় চালানটি আটক করা হয়।
আটকদের কাছ থেকে নগদ ৩ লাখ ৪৪,৫৭৮ টাকা, নয়টি মোবাইল ফোন ও পাঁচটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে গিয়াস উদ্দিন (৩১) মঞ্জুরের ঘনিষ্ঠ সহযোগী। অন্য চারজন ইয়াবা সিন্ডিকেটের সদস্য।
এআর





