মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে "যুক্তিতে শুদ্ধ হোক ভাষার প্রয়োগ" এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্ত: ক্লাব বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেছে খাগড়াছড়ি বিতর্কধারা।

খাগড়াছড়ি বিতর্কধারার অস্থায়ী ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠণটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিতর্ক মঞ্চ এর সাধারণ সম্পাদক আলমগির হোসেন।

এই প্রতিযোগিতায় জেলার নয়টি উপজেলার ১১টি ক্লাব অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ি কলেজের বিতার্কিকরা। আর রানার শাপ হয় মাটিরাঙা। প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্বে ছিলেন, আলমগির হোসাইন। আর বিচারক ছিলেন, আমিনুল ইসলাম, আব্দুল মান্নান (রাজু), সালেহ আহমেদ।

পরে চ্যাম্পিয়ন ও রানার শাপ অর্জনকারীদের ক্রেস্ট ও মেডেল তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বিতর্ক ধারার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (রাজু), ইংলিশ ডিবেট বিভাগের সভাপতি আফজাল হোসাইনসহ খাগড়াছড়ি বিতর্কধারার সদস্য এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকবৃন্দ।

আবুবকর/নাজিব