পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় অস্ত্রধারীদের হামলায় ঘরের মালিক মো.মামুন হাওলাদর (৩৫) গুরুতর আহত হন।
শুক্রবার শেষ বিকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।পরিবারের লোকজন আহত মামুনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার সদ্য ইউপি সদস্য রিয়াজ আকন ও তার দলবল এ হমলা চালায়। এ ব্যাপারে কলাপাড়া থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে আহত মামুন জানান।
এআই





