শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে।

আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় বুধবার সকাল সোয়া সাতটার  দিকে এ লঞ্চ চলাচল শুরু হয়।

তবে এ রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটি এর (শিমুলিয়া) উপ-পরিচালক আলি আজগর জানান, বৈরী আবহাওয়ার কারণে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটা  থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় সকাল সোয়া সাতটা  থেকে লঞ্চ চলাচল শুরু হয়। তবে স্পিডবোট এখনও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটি এর জিএম নাসির মো. চৌধুরী জানান, আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় এ রুটে ১৮টি ফেরির মধ্যে এখন ১৩ টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে প্রায় শতাধিক গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়।

এমআর