বাংলাদেশের আকাশে শনিবার ১৪৩৬ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আগামীকাল রোববার থেকে ১৪৩৬ হিজরি সালের মহররম মাস গণনা করা হবে। সেই হিসেবে আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) সারা দেশে শোকাবহ আশুরা পালিত হবে।

শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

ইআর