চট্টগ্রাম নগরীর একটি ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণে দুই পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- সার্জেন্ট মো. আরাফাত ও এএসআই মো. আলাউদ্দিন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ষোলশহর ২ নম্বর গেইট মোড়ে এ ঘটনা ঘটে।

আরাফাতের শরীরে ৭ শতাংশ এবং আলাউদ্দিনের ৮ শতাংশ পুড়ে গেছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, রাত সাড়ে ৮টার দিকে নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ষোলশহর ২ নম্বর গেইট মোড়ে হঠাৎ বিস্ফোরণে পুলিশ বক্সের ইলেকট্রিক সুইচ বোর্ড পুড়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত দুজন পুলিশ সদস্য এ সময়দগ্ধ হন।

বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আরাফাতের শরীরে ৭ শতাংশ এবং আলাউদ্দিনের ৮ শতাংশ পুড়ে গেছে।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আমির জানান, নওশাদ, জাহিদ ও আকন নামে তিন পথচারীও ওই ঘটনায় ‘সামান্য আহত’ হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এমআর