ঢাকা বার এসোসিয়েশনের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোঃ আজমত হোসাইনকে ডিবি পুলিশ আটক করেছে। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, অ্যাডভোকেট আজমত হোসাইন রোববার রাত ৭ টার দিকে জজকোর্ট থেকে বাসায় উদ্দেশে বের হন। স্ত্রীকে ফোন করে জানান, তিনি বাসায় ফিরছেন। কিন্তু অনেক সময় পার হওয়ার পরও বাসায় নাফিরলে তার স্ত্রী তাকে মোবাইলে ফোন করতে থাকেন, কিন্তু ফোন রিসিভ হয়নি।পরে কেউ একজন ফোন করে জানায় যে, আজমত এখন ডিবি অফিসে।

তাকে কী অভিযোগে আটক করা হয়েছে তা জানা যায়নি। তার স্ত্রীসহ পরিবারের কাউকে এখনো পুলিশের পক্ষথেকে কিছুই জানানো হয়নি।

এ বিষয়ে ডিবি অফিসে যোগাযোগ করা হলে অনডিউটি অফিসার টাইমনিউজবিডিকে জানান, তার জানা মতে এই নামে কাউকে আটক করা হয়নি। তবে অনডিউটি অফিসারের  নাম জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে মোবাইল কলটি কেটে দেন।

অন্যদিকে ডিএমপি ডিসি (মিডিয়া) মাসউদুর রহমান টাইমনিউজবিডিকে জানান, তিনি বিষয়টি জানেন না খোঁজ নিয়ে দেখবেন।

জেআই