নারায়নগন্ঞ্জের গোপালদি থানার মোল্লার চরে পল্লী বিদ্যুতের লাইন লাগাতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে মারা গেছেন লাইনম্যান মমিনুল ইসলাম (৩৬)।
বুধবার দুপুর দেড়টার দিকে ওই এলাকায় পল্লী বিদ্যুতের লাইন লাগানোর জন্য অফিস থেকে পাঠানো হয় মমিনুলকে।
সঙ্গে যান জেলার পল্লী বিদ্যুত সমিতির জিএম আলী হোসেন। মমিনুলকে লাইন লাগাতে বিদ্যুতের খুটির উপর উঠার নির্দেশ দেয়া হয়। খুটিতে উঠে লাইন লাগানোর সময় বিদ্যুত স্পৃষ্ঠ তিনি সঙ্গে সঙ্গে মারা যান।
মমিনুলের সহর্কমী তরিকুল ইসলামসহ বেশ কয়কেজন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তার গ্রামের বাড়ী পঞ্চগড় জেলার বোদা থানায়। তিনি বিবাহিত।তার দুইটি শিশু বাচ্চা রয়েছে।
এসটি





