নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলায় ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্তজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান জানান, সদর থেকে ১৫ জন, লোহাগড়ায় ১৩, কালিয়ায় ৭ ও নড়াগাতী থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

নড়াইল পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

কেএইচ