ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে পৌর এলাকার পাড়াপঁচাশি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।

ওএফ