জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভোরে সাপমারা গ্রামের একটি সরিষার জমিতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা। বিষয়টি জানানো হলে পুলিশ সকালে এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, লাশের গলার নিচে, চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে নেভি ব্লু রংয়ের জিন্স প্যান্ট, গায়ের গেঞ্জি ও জ্যাকেট রয়েছে। সকাল ৯টা পর্যন্ত তার কোনো পরিচয় জানা সম্ভাব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ইআর