হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিমানের ভেতর থেকে ৫ কেজি ৬০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে কাস্টমস ইন্টেলিজেন্স ও এয়ারপোর্ট কাস্টমস এক যৌথ অভিযান চালিয়ে এ চোরাই স্বর্ণ উদ্ধার করে। তবে এ সময় স্বর্ণের কোনো মালিক পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস ইন্টেলিজেন্সের ডেপুটি ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।
[b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]