যশোরের শার্শায় পুত্রবধুর দায়ের করা মামলায় শশুর মেছের আলী (৫০) কে মঙ্গলবার সকালে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করেছে শার্শা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান,শার্শা উপজেলাধীন বড়-বসন্তপুর গ্রামের ছামছুর রহমানের কন্যা নিলা খাতুনকে পাঁচ বছর পূর্বে পাড়িয়ার ঘোপ গ্রামের মেছের আলীর পুত্র আবুল হাসানের সাথে বিবাহ হয়। দাম্পত্ত জীবনে আব্দুল্লাহ নামের একটি পুত্র সন্তান লাভ করে।
হাসান পরে এক লক্ষ টাকা দাবীতে নিলাকে একাধিক বার মারপিট ও রক্তাক্ত যখম করে হাসপাতালে পাঠায়। নিলার পিতা মেয়ের সুখের কথা ভেবে গ্রাম্য শালিস-মিমাংসা স্ত্রীকে মারপিট নির্যাতন ও যৌতুক দাবী করবে না মর্মে মুচলেকা প্রদান করে।
স্ত্রী ও সন্তানকে বাড়ী নেওয়ার পর ক্ষীপ্ত হয়ে পিতা মেছের আলীর প্ররোচনায় পূর্বের ন্যায় মারপিট করে ও গলা চেপে হত্যার চেষ্টা চালায় সে। নিলা খাতুন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয়। অত্যাচারী স্বামীর হাত থেকে বাচার জন্য নিলা খাতুন আইনের আশ্রয় নিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শার্শা থানার উপ-পুলিশ পরিদর্শক কবির হোসেন বলেন ইতোমধ্যে মামলার এজাহার ভ‚ক্তআসামী মেছের আলীকে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী হাসানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএইচ





