এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখা।

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মঙ্গলবার সকাল ১১টায় আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

শিক্ষক নেতা অধ্যক্ষ ইউনুছ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শিক্ষক নেতা অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ আব্দুল ওহাব আজাদ, মোবাশ্বেরুল হক জ্যোতি, শফিউদ্দিন প্রমুখ।

জেআই