রাজধানীর দারুল সালাম থানাধীন মিরপুর সিটি কলোনির ভেতরে স্বামী-স্ত্রী দু’জন দগ্ধ হয়েছেন। মিরপুর ১ নম্বরের দিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ রোকনুজ্জামান রোকনের (৪৭) ৫৩ শতাংশ পুড়েছে। আর স্ত্রী আকলীমার (২৮) পুড়েছে ৪ শতাংশ।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আকলিমা বলেন, রোরবার (০৮ মে) সকালে গামের্ন্টস যাওয়া পথে আমার স্বামী মিরপুর সিটি কলোনি এলাকায় নিয়ে গিয়ে দাহ্য পদার্থ দিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আমার শরীরে আগুন দেওয়ার চেষ্টা করলে পিঠের কিছু অংশ পুড়ে যায়।

দারুল সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমই