ধৃমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে নতুন ব্যান্ডের সিগারেট বাজারজাত করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি ফর টোব্যাকো কন্ট্রোল(বিসিটিসি)।
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিসিটিসির বক্তারা।
বক্তারা বলেন, ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজ নামের একটি কোম্পানি গত ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসে নতুন ব্রান্ডের সিগারেট বাজারজাত করে। যা ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর সুস্পষ্ট লঙ্ঘন।
বিসিটিবির সভাপতি হারুন তালুকদার বলেন, সরকার ধুমপান বিরোধী আইন প্রণয়ন করলেও সিগারেট কোম্পানিগুলো তা বার বার লঙ্ঘন করার ধৃষ্টতা দেখাচ্ছে। এই নতুন ব্রান্ডের সিগারেট বাজার জাত করার জন্য বেছে নেয় মহান স্বাধীনতা দিবসকে।
এমনকি তারা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে বিনামূল্যে সিগারেট বিতরণের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি তারা দোকানদারদের মধ্যে স্ট্রিকার,লিফলেট,ড্যাংলারসহ অন্যান্য সামগ্রী বিতরণ করছে যা ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ধারা ৫-এর সুস্পষ্ট লঙ্ঘন।
তারা আশা প্রকাশ করে বলেন, প্রশাসন সিগারেট কোম্পানি গুলোর কৌশলি বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে কঠোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তারা প্রয়োজনে প্রধান মন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের বিষয়টিও অবহিত করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কাদের গনী চৌ:,ডা:শামীম সিরাজি,সদস্য সচীব দীন ইসলাম এড.অলিউর রহমান নয়ন প্রমূখ।
এমএ/এসএইচ





