ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও স্থানীয় তারাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ) দুপুরে স্থানীয় খামারের বাজার এলাকায় একটি সালিশ বৈঠক থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, গ্রেফতার জামায়াত নেতা মুজাহিদের বিরুদ্ধে ময়মনসিংহ ও মুক্তাগাছা থানায় সন্ত্রাস দমন আইনে দু’টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ওএফ