নরসিংদীর রায়পুরায় লেগুনা চাপায় মোহাম্মদ আবদুল্লাহ (১৭) নামের এক কলেজছাত্র মারা গেছেন। এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুটির রামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আবদুল্লাহ ভৈরবের হাজী আসমত আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি উপজেলার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকার মো. শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, কলেজে যাওয়ার জন্য আবদুল্লাহ নীলকুটি বাসস্ট্যান্ডে যাচ্ছিল। এসময় ইটাখোলা থেকে ভৈরবগামী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর সড়ক অবরোধ করে স্থানীয়রা আন্দোলন করছে।

রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লেগুনা চালককে আটক করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে।

জেড