ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রূপাপুর গ্রামে মেঘনা নদীর পাড় ভেঙে সেরু (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো দু’টি শিশু।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত সেরু স্থানীয় সির্জা উদ্দিনের ছেলে।

আহতরা হলো- ইমরান আলীর ছেলে ইব্রাহিম (১১) ও জাফর হোসেন ছেলে আলামিন (১২)। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল হক মিঠু জানান, দুপুরে সেরু, ইব্রাহিম ও আলামিন নদীর পাড়ে খেলছিল। এসময় হঠাৎ পাড় ভেঙে শিশুটি তিনটি নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেরু মারা যায়। এসময় তার দুই সঙ্গী আহত হয়।

ওএফ