চট্টগ্রাম থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১২ জনকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী নামক স্থান থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন সদ্দাম হোসেন (১৮), সুমন মিয়া (১৮), মোহন মিয়া (১৮), মো. ইউছুফ (২০), মো. জাহাঙ্গীর (১৮) ও এশারব হোসেন (১৯), রেজাউল করিম (১৮), মো. ইউনুছ (২৫), মো. হৃদয় (১৮), মো. শরাফত মিয়া (১৮), মো. ইয়াহইয়া (১৮), মো. জাবের (১৮)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, সমুদ্র পথে মালয়েশিয়া পাচারের লক্ষ্যে সংঘবদ্ধ দালালচক্র দেশের বিভিন্নস্থান থেকে ১২ জনকে বাঁশখালী কুদুকখালী এলাকার একটি বাড়িতে জড়ো করে। খবর পেয়ে ভোর রাতে পুলিশ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দালার চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ১২ জনকে উদ্ধার করা হয়।
এএইচ





