রাজধানীর বাড্ডায় গণধোলাইয়ে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের পিতার নাম আনোয়ার হোসেন।

দক্ষিণ বাড্ডার আলাতুননেসা স্কুলের পাশে এক বাসায় চুরি করতে গিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত আলী জানান, দক্ষিণ বাড্ডার আলাতুননেসা স্কুলের পিছনে জাহাঙ্গীরের বাসায় চুরি করতে গিয়ে ধরে পড়ে রবিউল। এরপর স্থানীয়রা তাকে গণধোলাই দেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৮টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস