'গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান- ২০১৫ পালন করছে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা।

বৃক্ষরোপন অভিযন উদ্বোধনকালে শহর সেক্রেটারি মো আয়াতুল্লাহ বলেন, আমরা শহরের বিভিন্ন স্থানে ফলজ, বনজ এবং ঔষুধি গাছ বিতরন করছি।

আম, জাম, লিচু, কাঠাল, পেয়ারা মেহগনি, হরিতকি, বহেরা, নিম, আমলকি, তুলসিসহ অনেক রকমের গাছ বিতরণের মাধ্যমে জনসাধারণ এবং শিক্ষার্থীদেরকে বৃক্ষরোপনের উপকারিতা এবং এর লাভ সম্পর্কে আমরা জনসচতনতা গড়ে তোলার চেষ্টা করে আসছি।

এছাড়াও র‌্যালি, ব্যানার, ফেস্টুন ও স্টিকার লাগানোর মাধ্যমেও জনসাধারণকে উদ্বুদ্ব করণ এবং বৃক্ষ নিধন রোধে সচেতনতা তৈরীর চেষ্টা করা হচ্ছে।

এআর