গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয় মাদ্রাসা সুপার আবুল হোসেনের পৌর শহরের তেঁতুলতলার বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক নেতাকর্মীদের নাম-পরিচয় যায়নি।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
কেএইচ





