সাভারের বড়য়ালী এলাকা থেকে পারভেজ নামে এক অপহৃত ব্যাবসায়ীকে উদ্ধার করেছে র্যাব- ৪। এ সময় অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত এরশাদুজ্জামান রুবেলকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে র্যাব- ৪ এর ডিএডি হুমায়ুন কবিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তিনি জানান, বৃহস্পতিবার ফুলবাড়িয়া এলাকা থেকে ব্যাবসায়ী পারভেজকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনে পারভেজের স্বজনদের নিকট এক লাখ টাকা দাবি করে। টাকা দেওয়া না হলে পারভেজের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়।
বিষয়টি র্যাবকে জানানো হলে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে এ অভিযান চালানো হয়।
হুমায়ুন কবির জানান, আটক এরশাদুজ্জামানকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অপহরণ চক্রের অন্য সদস্যদেরও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
কেএইচ





