নড়াইলে প্রজনন স্বাস্থ্য সেবার উপকরণ ঘরে ঘরে পৌছে দিতে মহিলা সহায়ক দলের দিন ব্যাপী প্রশিক্ষণ হয়েছে।

রোববার ( ৩ ডিসেম্বর) নড়াইল সদর উপজেলা কৃষি অফিসের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে ফ্যাসিলেটিটরের দ্বায়িত্ব পালন করেন ড. মোঃ মাহাবুব আলম।

সুশীলণ এর নিরাপদ-২ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন মেরি স্টোপ’র প্রোগ্রাম ম্যানেজার ইমরুল হাসান খান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ-২ প্রকল্পের ব্যবস্থাপক শেখ মুস্তাফিজুর রহমান,আইএমএস অফিসার মোঃ শহীদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার আব্দুর রহিম প্রমূখ।

রিন্টু/জারিফ