ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি তরুণীকে আটকের দুই বছর পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
পুলিশের কাছ থেকে ওই পাঁচ তরুণীকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।তরুণীরা হলেন- ঢাকার নুরুল ইসলামের মেয়ে রোকেয়া আক্তার (২০), নড়াইলের আক্কাছ মোলার মেয়ে ফতেমা রানী (২২), নরসিংদীর মুজিবর রহমানের মেয়ে র্ঝনা আক্তার (২৪), যশোরের ইরাদ আলীর মেয়ে পপি খান (২৩) ও জিলুর হোসেনের মেয়ে বিথী বেগম (৩০)।
রাইটস যশোরের স্থানীয় প্রতিনিধি বজলুর রহমান জানান, ভালো কাজের কথা বলে দালালরা
তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে। সেখান থেকে গোহা সরকারি স্ট্রেটপ্রটেকটিভ হোম তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা ফেরত আসে।
এসময় তিনি আরো জানান, আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে পরিবারের হাতে তুলে
দেওয়া হবে। এসময় তাদের পরিবার যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় সব ধরনেরআইনি সহয়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্ধসঢ়;প্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ হস্তান্তরের বিষয়টি
নিশ্চিত করেছেন।
এমএ





