রাজধানীর যাত্রাবাড়ী ও শাহজাহানপুর থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ০৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ২৩ আগস্ট’১৭ রাত ১০ টা ৩৫ মিনিটের দিকে পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম-মোঃ বাবু ওরফে বাবুনী, মোঃ রুবেল, মোঃ মানিক ও শিফাত হাসান নয়ন। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাপাতি ও ১টি ছোরা উদ্ধার করা হয়।

একইদিন রাত সোয়া তিনটার দিকে শাহজাহানপুর থানা এলাকা থেকে ডাকাতির চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ জসিম, শাওন গাজী ও পারভেজ ।

গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ২টি ছোরা ও ২টি লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও শাহজাহানপুর থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

এএইচ