রাজধানীর গুলশান থানার শাহজাদপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভবনের নিচতলায় দোকান এবং অন্যান্য তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার ঘটনায় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেককেই আতঙ্কে ছুটোছুটি করছেন।
কেএইচ





