জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে পাঁচটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ৭৫৯ কোটি ১২ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় হবে ৭৫৯ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে দেয়া হবে ৭২৬ কোটি ৭২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩২ কোটি ৪০ লাখ টাকা।
এমএ





