দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সেবা সংস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা প্রতিষ্ঠানিক টিমও প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার সাহাব উদ্দিন।
বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক বিষয়ে দুদকের গণশুনানিতে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
সাহাব উদ্দিন বলেন, ‘আমরা দুর্নীতিরোধে ভূমি রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সব অফিস, শিক্ষা, বিটিআরসি, সিটি করপোরেশন, পূর্ত মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন অফিসে দুর্নীতি হয়। প্রতিনিয়ত স্থানে মানুষ হয়রানির শিকার হন। কেন হয়, কি জন্য হয় তা আমরা সবাই জানি। আমাদের মানসিক পরিবর্তন হয় না।’
তিনি বলেন, ‘দুর্নীতি রোধে এসব স্থানে আমরা দুদকের প্রতিষ্ঠানিক টিম গঠন করে বসিয়ে ছিলাম। এটা কাজ করে না। টিম সেখানে গিয়ে আরো দুর্নীতিতে জড়িয়ে পড়ে। যেহেতু দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমই আমাদের ম্যান্ডেড। এজন্যই আমরা গণশুনানির আয়োজন করছি। ইতোমধ্যে ৫টি প্রতিষ্ঠানে এ বিষয়ে শুনানিও হয়েছে।’
কমিশনার বলেন, ‘আমরা অতীতকে ভুলে গিয়ে সামনে এগিয়ে যাবে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে। এরপরও আমরা এগিয়ে যাবো।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান বদিউজ্জামান, কমিশনার নাসির উদ্দিন আহমেদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল প্রমুখ।
এমএইচ
দুদকের টিমও দুর্নীতিতে জড়িত : সাহাব উদ্দিন
দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সেবা সংস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা প্রতিষ্ঠানিক টিমও প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার সাহাব উদ্দিন।
দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা পাবলিক হল ও জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের
সারা দেশে তীব্র সারের সংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে।
`অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেটের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘যতদিন আমি এই কার্যালয়ে আছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতির জায়গা থাকবে না।’ আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
















