গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার জয়নগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মহেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
কাশিয়ানী থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান, রেজাউলের বিরুদ্ধে কাশিয়ানী থানায় বিভিন্ন অপরাধমূলক মামলা আছে। এ ছাড়া তার বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। বুধবার রাতে জয়নগর বাজার এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রেজাউলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কেএইচ





