ঝালকাঠির রাজাপুরে মহিদুল ইসলাম মধু (৫০) নামে এক ডাকাত সর্দারসহ ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমীর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার আদাখোলা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
রাজাপুর থানার পরিদর্শক (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, উপপরিদর্শক (এসআই) গোলাম হাফিজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সাতুরিয়ার ইদুরবাড়ি গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মাঝির ছেলে মহিদুল ইসলাম মধুকে গ্রেফতার করে।
অন্যদিকে এসআই বিপ্লব মিস্ত্রীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার আদাখোলা গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমীর আলীকে গ্রেফতার করে।
এআর





