ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ (০৩ আগস্ট) মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালটিতে ময়মনসিংহের ২ জন, নেত্রকোনার ২ জন, নরসিংদীর ১ জন ও দিনাজপুরের ১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ৮ জন, নেত্রকোনা ২ জন ও টাঙ্গাইলের ১ জন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, মমেকের করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫৫১ জন ভর্তি আছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৮৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।
এর আগের দিন ময়মনসিংহ জেলায় ১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়। এ হিসেবে জেলায় শনাক্ত হার ২৬ দশমিক ৯২ শতাংশ।
এমবি





