নড়াইল জেলা সরকারি গণ গ্রন্থাগারে জাতীয় পতাকা উত্তোলনে অবহেলা ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সরজমিন জেলা সরকারি গণ গ্রন্থাগারে গিয়ে দেখা যায় জাতীয় পতাকা অর্ধনমিত না করে অবমাননাকর ভাবে উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেলা সরকারি গণ গ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান নজরুল ইসলাম’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুল হয়েছে।
জানা গেছে, সহকারি লাইব্রেরিয়ান মনিরুজ্জামান ঠিকমত অফিস করেন না। প্রায় প্রতিদিনই দেরিতে পতাকা উত্তোলন করেন। অনেকদিন রাত হয়ে গেলেও পতাকা নামান না। বরাবরই তিনি জাতীয় পতাকা উত্তোলনে উদাসীন।
রিন্টু/জারিফ





