ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার সন্ধ্যা ৭টার দিকে আবুল হোসেন (২৫) নামে এক পুলিশ কনস্টেবলকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে মিরপুর-১ নম্বরে আবুল হোসেন তার বোনের বাসায় যাচ্ছিলেন। পথে কে বা কারা তাকে চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে তার পকেট থেকে মোবাইল, টাকা নিয়ে যায়।
পরে তাকে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আবুল হোসেন রাজধানীর রাজারবাগ পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত।
এফএফ





