বাগেরহাটের মোড়েলগঞ্জে মোজাম্মেল হোসেন সিকদার (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যর ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

তারা হলো- মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামের গফুর তালুকদারের ছেলে কাদের তালুকদার (৫৫), একই গ্রামের সোহরাব হোসেন মৃধার ছেলে রেজাউল করিম মৃধা (২৮) এবং আসমত আলী মৃধার ছেলে শাহজাহান মৃধা (৫৪)।

নিহতের বড় ছেলে হাসান সিকদার বলেন, ’৮০ একর জমি নিয়ে তার বাবা মোজাম্মেল হোসেনের সঙ্গে আট বছর ধরে প্রতিবেশি শাহজাহান, রেজাউলসহ বেশ কয়েকজনের বিরোধ চলছিল। এই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে।’

বাবা মৃত্যুর আগে ওই পাঁচজনের নাম বলে গেছেন বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ