সাভারে অভিযান চালিয়ে প্রায় ৮০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসব জাটকা জব্দ করেন সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লা।

সোমবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড ও আশুলিয়ার বাইপাইল বাজারে এই অভিজান চালান হয়।
জানাজায় উদ্ধারকৃত জাটকার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এনে দুঃস্থ ও মাদ্রাসার মধ্যে বিতরণ করা হয়।

অভিযানের সময় মাছ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।এসময় সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমবি