রূপগঞ্জে যাত্রীবাহী লেগুনার সঙ্গে মিনি বাসের সংঘর্ষে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।
নিহতরা হলেন, রূপগঞ্জের বরপা এলাকার মোবারক হোসেন (৬০) ও আলী হোসেন, এবং অজ্ঞাত এক শিশু। স্বজনরা ওই শিশুর লাশ দ্রুত নিয়ে যাওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়িয়াবো এলাকায় ভুলতাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে চিটাগাংরোডগামী মিনি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার যাত্রী ১০ বছরের এক শিশু নিহত হয়। পরে বকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মোবারক হোসেন (৬০) ও আলী হোসেন নামে আরও দুইজন মারা যান। নিহত আলী হোসেন রূপগঞ্জ উপজেলার মৃত ওমর আলীর ছেলে।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেআই





