রাজধানীর কামরাঙ্গীরচরে দুই কন্যা সন্তানকে নিয়ে বৈদ্যুতিক শকে আত্মহত্যা করেছেন বাবুল (৫০) নামে এক ব্যক্তি। শিশু দুটি হলো জান্নাতি (১২) ও মিম (৯)।

বুধবার দুপুরে সাড়ে ১২টায় কামরাঙ্গীরচরের রসুলপুরের রনিমার্কেট সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহসীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছুদিন আগে বাবুলের স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। এ ঘটনায় এর আগেও কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে বলে ওসি জানান।

জেআই