বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর দাপন শেষে পাবনার সাথিয়া এালাকা এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনির মধ্যে। পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন স্তরের নিরাপত্তা দ্বারা বেষ্টিত।
মতিউর রহমান নিজামীর সকাল ৭:৩০ টায় জানাযা শেষে এখানকার অবস্থা সম্পর্কে পুলিশের এ্যাডিশনাল কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, আমরা রিভিউ রায়ের পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। কিন্তু গতকাল রায় কার্যকরের বিষয়টি জানার পর থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছি। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা ও আমাদের বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরো বলেন, হরতালের দিন পর্যন্ত আমাদের অবস্থান ধরে রাখবো। পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজন ও সাদা পোশাকের লোকবল বাড়ানো হয়েছে।
নিজামীর দণ্ড কার্যকরের বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মোকলেছুর রহমানের কাছে নিজামীর রায় ও তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুদ্ধের সময় তিনি এধরণের কোন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে কোন নজির নাই। তিনি আরো বলেন, নিজামী শুধু আমাদের এলাকার সম্পদ নয় বরং তিনি এ দেশের সম্পদ ছিলেন।
মাওলানা নিজামীর বড় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, জালেম সরকার আমার বাবাকে হত্যা করেছে কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারে নি।
এসএম





