দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, চলতি বছরে জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে বজ্রপাতে ১৭৭ জন নিহত হয়েছে।

তিনি মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। খবর বাসসের

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আরও বলেন, 'বজ্রপাতে নিহতদের জনপ্রতি গড়ে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।'

এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, 'চলতি বছরের ২২ মে রোয়ানুর আঘাতে সাতটি জেলার ২৭ জন লোক প্রাণ হারায়।'

তিনি বলেন, 'রোয়ানুর আঘাতে ১১ জেলার ১১শ' ২৬ কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৪৫৪ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্ত্রী আরও বলেন, 'দুর্গত উপকূলীয় এলাকার সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুদ রয়েছে, মজুদকৃত ত্রাণসামগ্রী থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এসএ