বেনাপোলের ছোট আচড়া মোড় থেকে আজ শনিবার দুপুরে ১৪ টি হাতবোমা, ৪টি রামদা ও ৪টি রডসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটকরা হলেন- বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের শাহাজানের ছেলে মধু মিয়া (২৫), গোলম খবীরের ছেলে এরশাদ আলী (২৭) ও আব্বাস আলীর ছেলে রনি (২৫)। উভয়ের বাড়ি বেনাপোলের ভবেরবেড় ও দূর্গাপুর গ্রামে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, নাশকতামূলক কর্মকান্ড’র উদ্দেশে বেনাপোল’র ছোট আচড়া মোড়ে ধারালো অস্ত্র ও বোমা নিয়ে দুর্বৃত্তরা অবস্থান করছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১৪টি হাতবোমা, ৪টি রাম দা ও ৪টি রড জব্দ করা হয়।
এ ঘটনার সাথে জড়িত তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নাছির/এমআর





