জঙ্গিবাদ শুধু বাংলাদেশের একার সমস্যা নয়। বর্তমান বিশ্বে সবদেশই এটি মোকাবেলা করছে। প্রশ্ন হচ্ছে কোন দেশ সেটি কতটা দক্ষতার সঙ্গে করতে পারছে।

ডিএমপির নব গঠিত কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা সংস্থা- ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের যৌথ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সংস্থাটির প্রধান অধ্যাপক রোহান গুনারত্না।

তিনি বলেন, জঙ্গিদের গ্রেফতার করে শুধু শাস্তির ব্যবস্থা করলেই হবে না। উগ্রবাদী পুরোপুরি নির্মূল করতে হলে এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন ও কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার জন্যই বাংলাদেশে জঙ্গিবাদের সূচনা হলেও আফগান ফেরত মুজাহিদদের মাধ্যমেই এদেশে উগ্রবাদী এসেছে। তিনি বলেন, আফগান ফেরত যোদ্ধারা বাংলাদেশে হরকাতুল জিহাদ- হুজিবি প্রতিষ্ঠা করেছে।

পরবর্তীতে তাদের হাত ধরেই জেএমবিসহ অন্যান্য সংগঠন জঙ্গিবাদ বিস্তার করেছে। তার মতে শুধু বাংলাদেশ নয় সমগ্র এশিয়া এখন জঙ্গিবাদের হুমকিতে রয়েছে।

তাই এশিয়ার সবদেশকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে।

ওএফ